নব-নির্বাচিত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা-কে ন্যাপ'র অভিনন্দন - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নব-নির্বাচিত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা-কে ন্যাপ’র অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪ ৩:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪ ৩:৫২ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট
নব-নির্বাচিত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, জনতা বিমুক্তি পুরামুনার (জেভিপি) প্রধান, বিশিষ্ট বাম নেতা অনুরা কুমারা দিসানায়েকক-কে বাংলাদেশের জনগনের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

সোমবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় তারা শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েক-কের সার্বিক সফলতা, সুস্বাস্থ্য কামনা করেন বলেন, মার্কসবাদী নেতা অনুড়া কুমার দিসানায়েকের যোগ্যতা, দক্ষতা ও বলিষ্ঠ নেতৃতে শ্রীলঙ্কা সকল জটিলতা কাটিয়ে উঠবে এবং অর্থনৈতিক ও সামাজিক পুনরুদ্ধার প্রক্রিয়াকে এগিয়ে নিতে সক্ষম হবে। নতুন প্রেসিডেন্ট দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে নতুন ইতিহাস রচনা করতে সক্ষম হবেন।

নেতৃদ্বয় গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দুর্নীতি ও কুসংস্কারের প্রত্যাখ্যান করে ভোটাধিকার প্রয়োগ করে দেশের সর্বোচ্চ আসনের জন্য নেতৃত্ব নির্বাচিত করায় শ্রীলঙ্কার জনগনের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে নব-নির্বাচিত প্রেসিডেন্টের সফলতা এবং সু-স্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করেন এবং প্রত্যাশা করে তার নেতৃত্বে বাংলাদেশ ও শ্রীলঙ্কার জনগন ও রাষ্ট্রের মাঝে বন্ধুত্ব আরো সুদৃঢ় হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ