নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভ, বিচারকের কুশপুত্তলিকায় আগুন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জানুয়ারি ৮, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জানুয়ারি ৮, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের আদেশ দেওয়া বিচারপতি মো. আছাদুজ্জামানের কুশপুত্তলিকা দাহ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। আজ শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছাদুজ্জামানের কুশপুত্তলিকা নিয়ে বিক্ষোভ মিছিল শেষে সেটি পোড়ায় তারা।
এর আগে তারেক রহমান ও তার সহধর্মিণীর সব সম্পত্তি বাজেয়াপ্তের ফরমায়েশি রায়ের প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি আকতারুজ্জামান আক্তার ও নাছিরউদ্দিন নাছির। এ সময় আরও উপস্থিত ছিলেন- ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রিয়াদ রহমান, মঞ্জুরুল রিয়াদ, হায়াত মাহমুদ জুয়েল, সাংস্কৃতিক সম্পাদক ফারুক আহমেদ, সহসম্পাদক তাইফুর রহমান ফুয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, নাহিদুজ্জামান শিপন, ঢাকা কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক মিল্লাদ হোসেন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সিনিয়র যুগ্ম সম্পাদক হাফিজ উদ্দিনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামানের জুতার মালা পরিহিত একটি কুশপুত্তলিকা নিয়ে নেতাকর্মীরা রায়ের প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দেন। পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেটি পোড়ানো হয়।
জনতার আওয়াজ/আ আ