নয়াপল্টনে জড়ো হচ্ছেন কৃষকদলের নেতাকর্মীরা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নয়াপল্টনে জড়ো হচ্ছেন কৃষকদলের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ২, ২০২৩ ২:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ২, ২০২৩ ২:৫৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বর্তমান সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র মুক্তি’র একদফা দাবি-তে কৃষকদলের সমাবেশে অংশ নিতে জড়ো হচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা।

সোমবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিস সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ১২টার পর থেকেই সমাবেশ স্থলে মিছিল নিয়ে আসছে নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা যায়, নয়া পল্টনের আশপাশে এলাকা থেকে মিছিল ঢুকছে সমাবেশ স্থলে। বিভিন্ন ইউনিট থেকে নানা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। অনেক নেতাকর্মীকে কৃষকের সাজে সেজেছেন। তাদের মাথায় টুপি, হাতে কাস্তে, ধান, কৃষকের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। এ সময় তারা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন।

জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি হাসান জারিফ তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সিনিয়র নেতৃবৃন্দ ও কৃষকরা বক্তব্য রাখবেন।

এ সমাবেশকে কেন্দ্র করে নয়া পল্টনে এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ