নয়াপল্টনে জড়ো হচ্ছে বিএনপির নেতাকর্মী - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নয়াপল্টনে জড়ো হচ্ছে বিএনপির নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১, ২০২৩ ২:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১, ২০২৩ ২:৩২ অপরাহ্ণ

 

মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশের পর র‍্যালী অনুষ্ঠিত হবে। সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টানে জড়ো হচ্ছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

সোমবার (১ মে) বেলা আড়াইটায় সমাবেশ শুরু হওয়ার কথা। সমাবেশে অংশ নিতে সকাল থেকেই নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছে নেতাকর্মীরা।

সমাবেশে কেন্দ্র করে ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ বানানো হয়েছে। খণ্ড খণ্ড মিছিল করতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পল্টন এলাকা। সমাবেশকে কেন্দ্র করে সব ধরণের বিশৃঙ্খলা মোকাবিলায় সর্তক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ