নয়াপল্টনে জড়ো হচ্ছে বিএনপির নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ৩০, ২০২২ ২:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ৩০, ২০২২ ২:৩০ অপরাহ্ণ

বিএনপির পূর্বঘোষিত গণমিছিলে অংশ নিতে শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছে নেতা-কর্মীরা।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আড়াইটায় গণমিছিল শুরু করবে বিএনপি। কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকেই জড়ো হচ্ছে নেতাকর্মীরা।

বিএনপির মিছিলটি কাকরাইল মোড়, শান্তিনগর, মালিবাগ, মৌচাক ও মগবাজার গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
জনতার আওয়াজ/আ আ