নয়াপল্টনে নুরে আলমের জানাজা ঘিরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নয়াপল্টনে নুরে আলমের জানাজা ঘিরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৪, ২০২২ ১:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৪, ২০২২ ১:৩৫ অপরাহ্ণ

 

পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের জানাজায় অংশ নিতে জড়ো হয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। কিছুক্ষণের মধ্যেই জানাজা শুরু হবে। নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয়ে তারা এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল থেকে বিএনপির নেতা কর্মীরা ঢাকা মহানগরের বিভিন্ন প্রান্ত থেকে নয়াপল্টনে জড়ো হয়।

এর আগে ৩১ জুলাই সারাদেশে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের গুলিতে আহত হন নুরে আলম। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩ আগস্ট) মৃত্যুবরণ করেন।

এদিকে এ ছাত্রদল নেতার জানাজাকে কেন্দ্র করে নয়াপল্টনের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অন্যান্য দিনের তুলনায় বেশি উপস্থিতি লক্ষ্য করা গেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ