নয়াপল্টনে নেতাকর্মীদের রাতের খাবার খাওয়ালেন নিপুণ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নয়াপল্টনে নেতাকর্মীদের রাতের খাবার খাওয়ালেন নিপুণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ১:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ১:৩৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
মহাসমাবেশ সফল করতে ঢাকার আশপাশ থেকে আসা নেতাকর্মীদের রাতের খাবারের ব্যবস্থা করেছেন বিএনপি নেত্রী নিপুণ রায়। এদিকে নয়াপল্টন এলাকায় ব্যানার ফেস্টুনের কাজ করছে নেতাকর্মীরা।

বৃহস্পতিবার রাত ১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায় নিপুণ রায় নিজেই ডেক থেকে খিচুড়ি দিচ্ছেন নেতাকর্মীদের প্লেটে।

নিপুণ রায় সমকালকে বলেন, নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঞ্চ বানানো ও ব্যানার ফেস্টুন দিয়ে সাজানোর কাজ করছে অনেক নেতাকর্মী। তাদের জন্য খাবার এনেছি। কিন্তু এখানে এসে দেখি আশপাশ থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। সবাইকে খাওয়ানো হচ্ছে।

তিনি বলেন, তিন চার হাজার নেতাকর্মীর জন্য ১৭ ডেগ গোশত-খিচুড়ি রান্না করে নিয়ে আসা হয়েছে। প্রয়োজন পড়লে আরও খাবার নিয়ে আসা হবে। খাবারের গাড়ির পাশেই পানির ব্যবস্থা করা হয়েছে।

এসময় মহাসমাবেশে আসা নেতাকর্মীদের রাতের খাবার শেষে ফুটপাতে রাত্রিযাপনের জন্য প্রস্তুতি নিতে দেখা যায়।

তারা জানান, গ্রেপ্তার এড়াতে তারা হোটেলে না থেকে ফুটপাতে অবস্থান নিয়েছেন। পল্টনের বিভিন্ন সড়কের ফুটপাতে আরও নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ