নয়াপল্টনে নেতাকর্মীদের ভিড়, দাঁড়াতে নিষেধ করছে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪২, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নয়াপল্টনে নেতাকর্মীদের ভিড়, দাঁড়াতে নিষেধ করছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৭, ২০২৩ ৪:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৭, ২০২৩ ৪:৪৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগের দাবিতে ২৮ অক্টোবরের ঘোষিত মহাসমাবেশের জন্য এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় এসেছেন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (২৭ অক্টোবর) সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে তারা ভিড় জমাতে শুরু করেন।

কিন্তু জুমার নামাজের পর থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের দাঁড়াতে মানা করছে দলটি। মাইকে নেতাকর্মীদের সরে যেতে বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে। শৃঙ্খলার স্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা মো. আব্বাস আলী হ্যান্ড মাইক ব্যবহার করে নেতাকর্মীদের সরে যাওয়ার জন্য দলীয় নির্দেশনা প্রচার করছেন।

জানা গেছে, ঢাকার বাইরে থেকে যেসব নেতাকর্মী এসেছেন অনেকেই থাকার জায়গা পাচ্ছেন না। সে কারণে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে এসে ভিড় জমাচ্ছেন তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ