নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ যুব সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৭, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ যুব সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ১৬, ২০২৩ ২:৪৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ১৬, ২০২৩ ২:৪৩ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ঢাকায় যুব সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (১৬ অক্টোবর) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের প্রধান অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এই সমাবেশ শুরু হবে।

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় যুব সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিশেষ অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়।

এদিকে একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ সোমবার ঢাকায় যুব সমাবেশ করবে এলডিপির অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুবদল। বিকেল ৩টায় রাজধানীর কাওরান বাজারের এফডিসি সংলগ্ন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ।


 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ