নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের ঢল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৩ ১:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৩ ১:৩৫ অপরাহ্ণ

গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশের বিএনপির ১০টি বিভাগীয় বিক্ষোভ সমাবেশ আজ (শনিবার)।
দুপুর ২ টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় কর্মসূচি রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে শুরু হবে। এরই মধ্যে নয়াপল্টনে জড়ো হয়েছেন হাজার-হাজার নেতাকর্মী। লোকে-লোকারণ্য নয়াপল্টন এলাকা। বন্ধ হয়ে গেছে যানচলাচল।
সকাল থেকেই খণ্ড-খণ্ড মিছিল নিয়ে আসছেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়া পল্টন।
জনতার আওয়াজ/আ আ