নয়াপল্টনে বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নয়াপল্টনে বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৭, ২০২৩ ৩:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৭, ২০২৩ ৩:৩৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল থেকেই পুলিশ বিএনপি কার্যালয়ের সামনে, সড়কের বিপরীতে ও আশপাশের অলিগলিতে অবস্থান নিয়েছে।

কার্যালয়ের ভেতরে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ রয়েছেন। পরে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব মহাসচিব রুহুল কবির রিজভী নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন।

এছাড়া অন্য নেতাকর্মীদের কার্যালয়ের ভেতরে ও আশপাশে স্বাভাবিক দিনের তুলনায় অনেক দেখা গেছে। পুলিশ নেতাকর্মীদের কাউকেই কার্যালয়ের সামনে বা আশপাশে দাঁড়াতে দিচ্ছে না। কোন জটলা হলেই হুইসেল বাজিয়ে তাদের সরিয়ে দিচ্ছে। কার্যালয়ের পাশে রাখা হয়েছে রায়ট কার, জলকামান ও প্রিজন ভ্যান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ