নয়াপল্টনে মহাসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে চিঠি বিএনপির - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৮, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নয়াপল্টনে মহাসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে চিঠি বিএনপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২১, ২০২৩ ৭:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২১, ২০২৩ ৭:২৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

আগামী ২৮শে অক্টোবর শনিবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)কে চিঠি দিয়েছে বিএনপি। আজ দুপুরে ডিএমপি কার্যালয়ে চিঠিটি পৌঁছে দেন বিএনপির একটি প্রতিনিধি দল। বিকালে নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এর আগে গত ১৮ই অক্টোবর সমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন, আগামী ২৮শে অক্টোবর রাজধানী ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ