নয়াপল্টনে মহিলা সমাবেশ চলছে - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নয়াপল্টনে মহিলা সমাবেশ চলছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২৯, ২০২৩ ৩:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২৯, ২০২৩ ৩:৫৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে মহিলা সমাবেশ চলছে।

আজ শুক্রবার জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে বিকেল ৩টার দিকে এ সমাবেশ শুরু হয়েছে।

জুমার নামাজের পর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। এ সময় তারা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দেন। এতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে নয়াপল্টন।

মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সেলিমা রহমান।

সমাবেশের শুরুতে জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীরা বক্তব্য রাখছেন।

এদিকে, সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সতর্ক অবস্থানে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ