নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে বিএনপির আবেদন - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৬, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে বিএনপির আবেদন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ২৭, ২০২৪ ২:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ২৭, ২০২৪ ২:৩৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামী শনিবার সমাবেশ করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছে বিএনপি। বুধবার এই আবেদন করা হয় বলে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এই আবেদন করা হয়। এতে বলা হয়, আগামী শনিবার বেলা ২টায় নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সমাবেশের বিষয়ে আপনার অনুমতি, মাইক ব্যবহার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার ৩ দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

কর্মসূচিগুলো হলো- বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে আগামী ২৯শে জুন বিকালে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। ১লা জুলাই সারা দেশের মহানগরগুলোতে এবং ৩রা জুলাই জেলা সদরগুলোতে সমাবেশ অনুষ্ঠিত হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ