নয়াপল্টনে হবে যুবসমাবেশ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নয়াপল্টনে হবে যুবসমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১২, ২০২৩ ১১:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ১৩, ২০২৩ ৬:৩৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১৬ অক্টোবর রাজধানীতে যুবসমাবেশ করবে বিএনপি। ওইদিন দুপুর ২টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ বিষয়টি অবহিত করে এবং মাইক ব্যবহার করে সমাবেশ কর্মসূচি পালনে সহযোগিতা চেয়ে গত ৮ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছে যুবদল।

যুবসমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন বলে যুবদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত ওই চিঠিতে পুলিশকে জানানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ