নয়া পল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশে চলছে (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুন ৩, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুন ৩, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ

ঢাকার দুই মহানগর ইউনিটে বিএনপির ডাকা বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে চলছে। এই জৈষ্ঠ্যে মাসের প্রখর রোদেও দলটির কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টনে নেতাকর্মীদের ঢল নেমেছে।
আজ শনিবার আড়াইটায় এ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ৩টার দিকে শুরু হয়।
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি উদ্যোগে আয়োজিত সমাবেশে দক্ষিণ বিএনপি আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখবেন দলটির সিনিয়র নেতৃবৃন্দ।
বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিয়ে নেতাকর্মীরা জড়ো হচ্ছে নয়াপল্টনে। হাতে রয়েছে ব্যানার, ফেস্টুন, প্লে কার্ড। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছে দলটির নেতাকর্মীরা।
সমাবেশের কারণে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা বন্ধ থাকায় জন সাধারণের চলাচলে বিঘ্ন দেখা যাচ্ছে।
সমাবেশকে কেন্দ্র করে নয়া পল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশকে সতর্ক অবস্থানে দেখা গেছে।
জনতার আওয়াজ/আ আ