নরসিংদীতে ফুটপাতে দাঁড়িয়ে চা খেলেন রিজভী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মে ১৭, ২০২৫ ১:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মে ১৭, ২০২৫ ১:০৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
নরসিংদীতে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে অপেক্ষমাণ কিছু বিএনপির নেতাকর্মীকে দেখে গাড়ি থামান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এসময় পাশেই ফুটপাতে ছিল একটি চায়ের দোকান। তিনি চায়ের দোকান দেখে গাড়ি থেকে নেমে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে চা পান করেছেন।
শনিবার (১৭ মে) ৩শ ফিট এলাকায় নেতাকর্মীদের নিয়ে তিনি চা পান করেন।
এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির সহ সেচ্ছাসেবক সম্পাদক আব্দুল কাদির ভুইঁয়া জুয়েল, সাংবাদিক নেতা রাশেদুল হক, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ডা. জাহিদুল কবির, ছাত্রদল নেতা ডা.তৌহিদুর রহমান আওয়ালসহ নেতাকর্মীরা।
জনতার আওয়াজ/আ আ