নরসিংদীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নরসিংদীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২০, ২০২২ ৮:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২০, ২০২২ ৮:৪৫ অপরাহ্ণ

 

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন বলেছেন, এই সরকার তার ছাত্রলীগ,  যুবলীগ, পুলিশ বাহিনী দিয়ে বিএনপির নেতাকর্মীদের উপর নৃশংস হামলা চালিয়ে বিএনপিকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু আমরা জনগণের রাজনীতি করি। সাধারণ জনগণকে সাথে নিয়ে এই সরকারের সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।

বৃহস্পতিবার বিকেলে সারা দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামীলীগের নৃশংস হামলার প্রতিবাদে নরসিংদীতে জেলা বিএনপির উদ্যেগে বিক্ষোভ সমাবেশ তিনি এসব কথা বলেন। 
এসময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী,যুগ্ম আহবায়ক ভিপি জলিল, আকবর হোসেন, একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দীন ভূঁইয়া, আমিনুল হক বাচ্চু, জেলা বিএনপির আহবায়ক সদস্য ইলিয়াস আলী ভূঁইয়া, সুমন চৌধুরী, ছাত্রনেতা সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ