নরসিংদীতে শহীদ পরিবারের সঙ্গে খাবার খেলেন এনসিপি নেতারা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নরসিংদীতে শহীদ পরিবারের সঙ্গে খাবার খেলেন এনসিপি নেতারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫ ১২:৫০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫ ১২:৫০ পূর্বাহ্ণ

 

নরসিংদী প্রতিনিধি
দেশ গড়তে জুলাই পদযাত্রা করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। বুধবার (৩০ জুলাই) দুপুরে তারা মিলিত হন জুলাই আন্দোলনে নরসিংদীর শহীদ পরিবারের সঙ্গে। সেখানে তারা একসঙ্গে দুপুরের খাবার খান ও শহীদ পরিবারের সদস্যদের কথা শোনেন ও তাদের সঙ্গে মতবিনিময় করেন।

নরসিংদী ক্লাবে মতবিনিময়কালে এনসিপির কেন্দ্রীয় নেতারা প্রতিটি শহীদ পরিবারের পাশে থাকার ঘোষণা দেন। তারা শহীদ পরিবারের প্রতি সমবেদনা ও সার্বিক খোঁজখবর নেন।

বিকাল সোয়া ৫টার দিকে নরসিংদীর জেলখানা মোড় থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও কেন্দ্রীয় নেতাকর্মীরা পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি জেলখানা মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ