নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ২৫, ২০২৩ ১:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ২৫, ২০২৩ ১:১৬ অপরাহ্ণ

 

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। আহতদের মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে শিবপুর উপজেলার ইটাখোলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

ইটাখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, রাতে ঢাকা থেকে একটি মাইক্রোবাস সিলেট যাচ্ছিল। মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। আহত হন ৬ জন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নেওয়ার পথে ১ জন ও হাসপাতালে আরও ১ জন মারা যান।

আহত বাকি ৪ জনকে আশঙ্কাজনব অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম জুবায়দুল (৩০)। বাকিদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ