নরসিংদীর বেলাবতে আ'লীগ এর শান্তি সমাবেশ অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নরসিংদীর বেলাবতে আ’লীগ এর শান্তি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৬:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৬:১৫ অপরাহ্ণ

 

নরসিংদীর বেলাবতে বিএনপি জামাতের দেশ বিরোধী আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১২ টায় উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে বেলাব উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিএনপি জামাতের দেশ বিরোধী আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বেলাব উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম নজরুলের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য এডভোকেট সানজিদা খানম, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদ মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. খায়রুল মজিদ চন্দন, সাবেক সংসদ সদস্য মো. সিরাজুল ইসলাম মোল্লা, মো. একরামুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফজলুর রহমান, দপ্তর সম্পাদক মো. জোলহাস মিয়া, বেলাব উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার খালেদা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শহিদুল্লা ভূইয়া, চর উজিলাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কাশেম আলকাছ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কাউছার কাজল, বেলাব উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. কবির হোসেন, জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ কবির আহমেদ, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি খোর্শেদ আলম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাদেক, চর উজিলাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান আক্তার,চর উজিলাব ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ ওহিদুজ্জামান স্বপন, চর উজিলাব ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মোঃ কামরুল ইসলাম’সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে অভুতপূর্ব উন্নয়নে স্বাধীনতা বিরোধী শক্তিরা দিশেহারা হয়ে গেছে। তাই তারা ষড়যন্ত্র করে সন্ত্রাসী কায়দায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যতই ষড়যন্ত্র হউক ঐক্যবদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেসব ষড়যন্ত্র মোকাবিলা করতে সর্বদা তৎপড় রয়েছে। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই বলেও আবারও সবাইকে নৌকায় ভোট দিতে আহবান জানানো হয়।

শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন সকল ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ