নরসিংদী মনোহরদীতে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ গুলিবিদ্ধ ৮, আহত ২০ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০১, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নরসিংদী মনোহরদীতে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ গুলিবিদ্ধ ৮, আহত ২০

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ২৮, ২০২২ ৮:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ২৮, ২০২২ ৮:৪৩ অপরাহ্ণ

 

নরসিংদী মনোহরদীতে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়াপাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় প্রায় শতাধিক রাউন্ড গুলিবর্ষন করা হয়। এতে ৮জন গুলিবিদ্ধ সহ কমপক্ষে ২০জন আহত হয়েছে। এছাড়াও ১০ পুলিশ সদস্য আহত হয়েছে। চোখে গুলিবিদ্ধ বিএনপির ২ সমর্থককে গুরুত্বর আহতবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের কিশোরগঞ্জের ভাগলপুর শিবপুর সহ বিভিন্ন হাসপাতালে ভর্তিকরা হয়েছে।

আজ রোববার দুপুরে জেলার মনোহরদী হাফিজপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিএনপির স্থানীয় সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল অভিযোগ করেছেন, বিএনপির মিছিলে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা অর্তকিত হামালা চালায়। এতে তাদের ২৭ নেতাকর্মী গুলিবিদ্ধ সহ ৩৮ জন আহত হয়েছে বলে দাবী করেন।

জানা যায়, খুন, গুম ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি সহ ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে বিএনপি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ