না’গঞ্জের গডফাদার শামীম ওসমানের দোসর ইয়ার্ন মার্চেন্টের সভাপতি লিটন সাহা গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৬, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জের গডফাদার শামীম ওসমানের দোসর ইয়ার্ন মার্চেন্টের সভাপতি লিটন সাহা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ২, ২০২৪ ৮:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ২, ২০২৪ ৮:১৪ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক. নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের পলাতক গডফাদার শামীম ওসমানের অন্যতম দোসর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আসামী সুতা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
শনিবার (২ নভেম্বর) ভোর রাত ৩টার দিকে ঢাকার বেইলি রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী।
তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা পুলিশের এক অভিযানে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা রয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ওই হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি ও ফতুল্লা থানায় আরেকটি মামলায় তাকে আদালতে প্রেরণ করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ