না’গঞ্জের ফতুল্লায় নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জের ফতুল্লায় নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২০, ২০২৩ ৯:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২০, ২০২৩ ৯:১০ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
কারাবন্দি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান ও ফতুল্লা থানা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম টিটুসহ সকল বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ- সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২০ মে) বিকেল ৪টার দিকে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ থেকে শুরু হয়ে ঢাকা- নারায়নগঞ্জ মহাসড়কে গিয়ে মিছিলটি শেষ হয়।
এসময়ে মিছিল থেকে নেতাকর্মীরা কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং ফতুল্লা থানা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম টিটু সহ সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে শ্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক হাজী মো.শহিদুল্লাহ, বিএনপি নেতা হাজী তৈয়বুর রহমান, কুতুবপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম মাতবর, বিএনপি নেতা তরিকুল ইসলাম তারেক, আনিছুর রহমান, ফারুক হোসেন, জহিরুল ইসলাম, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক শাহ আলম, সদস্য সচিব রয়েল চৌধুরী, তাঁতী দলের সভাপতি উজ্জ্বল, মিজানুর রহমান মিজান,থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লিটন, আরিফ প্রধান,থানা বিএনপির সদস্য ফতুল্লা ইউনিয়ন বিএনপি নেতা অরুন, মুসলিম, মামুন, মিলন ঢালী, মামুন, রাসেল, ইয়াসিন, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি রাজ, সাধারণ সম্পাদক রানা, জেলা ছাত্রদল নেতা জাবেদ,আরিফ, জীবন, হৃদয়, ফতুল্লা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ সাজ, স্বেচ্ছাসেবক দল নেতা হারুন, সাজ্জাদ দেওয়ান, কুতুবপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি তুরান, সাধারণ সম্পাদক হাসান, ফতুল্লা ইউনিয়ন ছাত্রদল নেতা আকাশ, মেহেদি, বিল্লাল প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ