না’গঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৩১, ২০২২ ২:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৩১, ২০২২ ২:৩৫ অপরাহ্ণ

 

এম আর কামাল, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মেহেদি হাসান নামে এক যুবক খুন হয়েছে। গতকাল শনিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টায় দেওভোগ শেষ মাথা এলাকায় এঘটনা ঘটে। নিহত মেহেদি (২৩) দেওভোগ শেষ মাথা এলাকার শফিকুল ইসলামের ছেলে।
নিহতের বোন দোলন আক্তার জানান, কে বা কারা আমার ভাইকে বুকে পিঠে একাধিক ছুরিকাঘাত করে হত্যা করেছে আমরা এখন বলতে পারছিনা। ভিক্টোরিয়া হাসপাতালে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক মেহেদিকে মৃত ঘোষনা করেছে।
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের ডাক্তার নাজমুল হোসেন বলেন, মেহেদি হাসানের বুকে ও শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার কারন ও হত্যাকারীদের সনাক্তের চেষ্টা চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ