না’গঞ্জের ফতুল্লায় ফারিয়া গার্মেন্টসেকর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জের ফতুল্লায় ফারিয়া গার্মেন্টসেকর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ১২, ২০২৬ ৩:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ১২, ২০২৬ ৩:৪১ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক,নারায়ণগঞ্জ
ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ফারিয়া গার্মেন্টস থেকে মোঃ ইদ্রিস আলী (৪৫) নামের এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত মোঃ ইদ্রিস আলী (৪৫) সোনারগাঁ উপজেলার গোয়ালদী এলাকার মোঃ আবুল কাশেমের ছেলে। তিনি ফারিয়া গার্মেন্টসের স্টোর ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
গার্মেন্টসটির কর্মরত শ্রমিকেরা জানান, সকালে কারখানায় আসলে দরজাটি বন্ধ অবস্থায় দেখতে পায় শ্রমিক ও কর্মচারীরা। পরে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলে ভেতরে ঝুলন্ত মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
এ ঘটনার পর থেকে গার্মেন্টসটির সামনে শ্রমিকেরা বিক্ষোভ করছেন৷ এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবী জানিয়েছেন তারা।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকাল সাড়ে ১০ টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা আছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ