না’গঞ্জে অস্ত্র ও গাঁজাসহ দুইনারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুন ২৯, ২০২৫ ২:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুন ২৯, ২০২৫ ২:৪২ অপরাহ্ণ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ শহরের দুই নং রেলগেট এলাকায় দেশীয় অস্ত্র ও গাঁজাসহ দুইজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনীর সদস্যরা।
এসময় তাদের কাছ থেকে ৫২৪ গ্রাম গাঁজা, ২টি দেশীয় অস্ত্র, ২টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৪৩০ টাকা উদ্ধার করা হয়।
শনিবার (২৮ জুন) রাতে শহরের দুই নং রেলগেট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার বাসিন্দা সাথী খাতুন (৩০) ও সখিনা বেগম (৬০)।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, রাতে মাদকসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। রবিবার (২৯ জুন) দুপুরে গ্রেফতারকৃত দুই নারীকে আদালতে পাঠানো হয়েছে।
জনতার আওয়াজ/আ আ