না'গঞ্জে আওয়ামী লীগের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জে আওয়ামী লীগের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১৯, ২০২৪ ২:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১৯, ২০২৪ ২:৩৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সকাল থেকেই ঢাকা-নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকা এবং ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও স্থানীয়দের সাথে স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। তাদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে বলে জানাচ্ছেন স্থানীয় সংবাদকর্মীরা। এতে এখন পর্যন্ত অন্তত ১০ জন আহত হয়েছেন। এর আগে বৃহস্পতিবার নারায়ণগঞ্জের পাসপোর্ট অফিসসহ বেশ কয়েকটি স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। শুক্রবারও সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।সূত্রঃ বিবিসি বাংলা

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ