না’গঞ্জে আদালত পাড়ায় বিএনপি পন্থি আইনজীবীদের প্রচারণা ও ভোট প্রার্থনা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জে আদালত পাড়ায় বিএনপি পন্থি আইনজীবীদের প্রচারণা ও ভোট প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৪, ২০২৩ ৮:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৪, ২০২৩ ৮:৫৩ অপরাহ্ণ

 

আগামী ৩০ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন (২০২৩-২৪) কার্যকরী কমিটির নির্বাচনে বিএনপি পন্থি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্রার্থী এড. আহসান হাবীব শাহিন সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান পরিষদেও পক্ষে আদালত পাড়ায় আইনজীবীরা প্রচারণা চালিয়ে পূর্ণ প্যানেলের জন্য ভোট প্রার্থনা করেন।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় সাধারন আইনজীবী নির্বাচনী প্রচারণায় পূর্ণ প্যানেলে ভোট প্রার্থনা করেন তারা।
এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন আদালত পাড়া। নিজেদের মাঝে বিদ্যমান সকল ভেদাভেদ ভুলে গিয়ে বিএনপিপন্থী আইনজীবীরা ঐক্যবদ্ধভাবে শাহিন- আনোয়ার পরিষদে ভোট প্রার্থনা করেন।
প্যানেলের সদস্যরা হলেন সভাপতি পদে এড. আহসান হাবীব শাহিন , সিনিয়র সহ-সভাপতি পদে এড. সুমন মিয়া, সহ-সভাপতি পদে এড. জুবের আলম জীবন, সাধারণ সম্পাদক পদে এড. এইচ এম আনোয়ার প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড. জাহিদুল ইসলাম মুক্তা, কোষাধ্যক্ষ পদে এড. শেখ আঞ্জুম আহম্মেদ রিফাত, আপ্যায়ণ সম্পাদক পদে এড. আসমা হেলেন বিথী, লাইব্রেরী সম্পাদক পদে এড. মো. রোকন উদ্দিন, ক্রীড়া সম্পাদক পদে এড. রাসেল প্রধান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. সারোয়ার জাহান, সমাজ সেবা সম্পাদক পদে এড. গোলাম সারোয়ার, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে এড. হাবিবুর রহমান হাবিব, কার্যকরী সদস্য পদে এড. ফাতেমা খাতুন, এড. আবুল কালাম আজাদ, এড. মোহাম্মদ সুমন মিয়া, এড. আদনান মোল্লা, এড. সাজিয়া আক্তার।
প্রসঙ্গত, আগামী ৩০ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে আইনজীবী সমিতির নবনির্মিত ডিজিটাল বার ভবনের দ্বিতীয় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে । মোট ভোটার ১১৫১জন।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন এড. সামসুল ইসলাম ভূইয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এড. আশরাফ হোসেন, এড. আবদুর রহিম, এড. মেরিনা বেগম এবং এড. সুখ চাঁদ সরকার । আপীল বোর্ডে দায়িত্ব পালন করবেন এড. ইমদাদুল হক তারাজুদ্দিন, এড. নুরুল হুদা এবং এড. হুমায়ুন কবির।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ