না’গঞ্জে গুলি করার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়া সেই যুবককে হত্যা : গ্রেপ্তার-২ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৩, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জে গুলি করার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়া সেই যুবককে হত্যা : গ্রেপ্তার-২

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ১৫, ২০২৩ ২:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ১৫, ২০২৩ ২:০৯ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
গুলি করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া সেই যুবক সোহানকে ছুরিকাঘাত করে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ জুন) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা বৌ বাজার এলাকায়।
নিহত সোহান ফতুল্লা থানার পাগলা বৌ বাজার এলাকার জাহাঙ্গীরের পুত্র। এ ঘটনায় পুলিশ মোতালিব ও ওয়াসিম নামে ২ জনকে গ্রেপ্তার করেছে। এ হত্যাকান্ডে এলাকায় চরম আতংক বিরাজ করছে।
নিহতের স্বজনেরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পনানুযায়ী বুধবার রাত সাড়ে সাতটার দিকে পাগলা বৌ বাজার পাঁচ তলা সংলগ্ন জয়নালের গ্যারেজে ডেকে নিয়ে সোহান ও তার সাথে দুই বন্ধুকে কুপিয়ে রক্তাক্ত জখম করে গ্যারেজ মালিক জয়নাল, তার পুত্র সহ সাথে থাকা সন্ত্রাসীরা।
সংবাদ পেয়ে সোহানের পরিবারের সদস্য সহ স্থানীয় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সোহান মারা যায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসীন মিয়া জানান, তিনি ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়েছিলেন।
উল্লেখ্য, ২০১৯ সালে নভেম্বর মাসে ৮-১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সোহান নামের এক যুবক উপরের দিকে গুলি ছুড়ছে।
সে সময় প্রথমে এক গনমাধ্যম কর্মী তার ব্যক্তিগত আইডিতে ভিডিওটি পোস্ট করলে মূহুর্তেই তা ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ