না'গঞ্জে চাঁদাজির অভিযোগ শ্রমিক দলেরও জেলা তরুণ দলের সভাপতি আটক - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জে চাঁদাজির অভিযোগ শ্রমিক দলেরও জেলা তরুণ দলের সভাপতি আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫ ১:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫ ২:৫৪ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে জাতীয়তাবাদী শ্রমিক দল নারায়ণগঞ্জ মহানগর শাখার আহŸায়ক এস এম আসলাম এবং নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ১২টায় অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানার এস.ও রোড এলাকার নিজ বাসা থেকে এস এম আসলামের এবং আজিবপুর এলাকা থেকে টি এইচ তোফার নিজ বাসা থেকে তাদের আটক করা হয়।
জেলা ডিবি পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ডিটেনশনের জন্য বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়েছে।
এছাড়া আটককৃত টি এইচ তোফার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারার পাশাপাশি দÐবিধির ৪৩৫ ধারায়ও মামলা রয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের ডিটেনশনের আদেশ পাওয়ার পর তাদেরকে কারাগারে পাঠানো হবে।
আটক এস এম আসলাম নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহŸায়ক হওয়ার পাশাপাশি থানা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, টি.এইচ তোফা জেলা তরুণ দলের সভাপতি এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি খন্দকার জহির উদ্দিন আহাম্মদ জানান, আসলাম ও তোফাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ডিটেনশনের জন্য বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃত আসলাম ও তোফার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ