না'গঞ্জে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে গায়েবি জানাজা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে গায়েবি জানাজা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১, ২০২২ ৫:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১, ২০২২ ৫:২৭ অপরাহ্ণ

 

এম আর কামাল, নারায়ণগঞ্জ
ভোলায় পুলিশের হামলায় নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের নিহতের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির আয়োজনে নিহতের গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১ আগষ্ট) বাদ যোহর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।
এসময়ে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। জানাজা পরিচালনা করেন মহানগর ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রোমান শিবলী।
জানাযায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, এড. মাহফুজুর রহমান হুমায়ূন, সদস্য মোশাররফ হোসেন, রুহুল আমিন শিকদার, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সহ-সভাপতি এড. জাকির হোসেন, হাজী নুরুউদ্দিন, যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক এড. এইচ এম আনোয়ার হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোস্তাক আহমেদ, মহানগর শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি রানা মুজিব, নাজমুল হক রানা, সহ- সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, নূরে এলাহী সোহাগ, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মল্লিক, যুগ্ম সম্পাদক শাহিন আহমেদ, মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ, প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ