না’গঞ্জে দুর্র্ধর্ষ কিশোর গ্যাং সজিব বাহিনীর প্রধানসহ ৫ সদস্য দেশীয় অস্ত্র সহ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ৬, ২০২২ ৪:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ৬, ২০২২ ৪:৫৯ অপরাহ্ণ

র্যাব-১১ সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে জেলার রূপগঞ্জ থানার তারাবো এলাকায় অভিযান চালিয়ে দুর্র্ধর্ষ কিশোর গ্যাং সজিব বাহিনীর ৫ সদস্য সজিব হোসেন, পিতা-সিরাজুল ইসলাম, সাং- হোগলটোহরী, থানা ও জেলা লক্ষীপুর, এ/পি- সাং- তারাবো দক্ষিন পাড়া, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, মোঃ সুজন, পিতা-মোঃ জসিম, সাং-শাসনগাছা, থানা-বুড়িচং, জেলা- কুমিল্লা, এ/পি- সাং-তারাবো হাট্টিপাড়া, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, মোঃ রনি, পিতা-মোজাম্মেল, সাং-তারাবো দক্ষিন পাড়া, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, সোহেল মিয়া, পিতা- সেলিম মিয়া, সাং-বাগলপুর, থানা- বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ, এ/পি- সাং-তারাবো দক্ষিন পাড়া, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ ও মোঃ খবির, পিতা-তাহের ইসলাম, সাং-তারাবো হাট্টিপাড়া, থানা-রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জদেরকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের প্রত্যেকের বয়স ১৯ হতে ২০ বছর। তাদের তল্লাশি করে ১টি চাপাতি, ২টি গিয়ার সুইচযুক্ত ধারালো চাকু, ১টি স্টীলের কাটারি এবং ১টি সীজার (কাঁচি) উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তারা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজসে তাদের প্রতিপক্ষ কিশোর গ্যাং এর সদস্যদের ঘায়েল করার জন্য শক্তির মহড়া ও দাপট প্রদর্শন করার জন্য তারাবো বালিরমাঠে চাপাতি, সুইচগিয়ার চাকু, স্টীলের কাটারি, সীজার (কাঁচি) সহ একত্রিত হয়েছিল। তারা দীর্ঘদিন যাবৎ রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তারা ৫ থেকে ৭ জনের একটি গ্রুপ সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময় রূপগঞ্জ ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জনতার আওয়াজ/আ আ