না’গঞ্জে ধর্ষণ মামলায় মামুনুল হকের বিরুদ্ধে আরও ২ জনের সাক্ষ্যগ্রহণ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জে ধর্ষণ মামলায় মামুনুল হকের বিরুদ্ধে আরও ২ জনের সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ৭, ২০২৩ ২:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ৭, ২০২৩ ২:০৩ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে দায়েরকৃত ধর্ষণ মামলায় আদালতে দুইজনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ সময় সাক্ষী দেন মামলার বাদী জান্নাত আরা ঝর্ণার ছেলে আব্দুর রহমান ও সংবাদকর্মী এনামুল হক বিদ্যুৎ।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, মামলায় এখন পর্যন্ত ২২ জনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এসময় আদালতে মামুনুল হককে হাজির করা হয়।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন জানান, আজ মামলার বাদী জান্নাত আরা ঝর্ণার ছেলে আব্দুর রহমান ও সংবাদকর্মী এনামুল হক বিদ্যুতের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মামলার পরবর্তী তারিখ আগামী ৮ আগস্ট নির্ধারণ করেছেন আদালত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ