না’গঞ্জে নিহত য্বুদল কর্মী শাওনের পরিবারকে আর্থিক সহযোগিতা দিল বিএনপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ১১, ২০২২ ৪:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ১১, ২০২২ ৪:০৭ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে দলীয় কর্মসূচিতে অংশ নিতে গিয়ে পুলিশের গুলিতে নিহত য্বু দল কর্মী শাওন প্রধানের পরিবারকে আর্থিক সহযোগিতা দিয়েছে বিএনপি।
সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নারায়ণগঞ্জের শাওন প্রধানের পরিবারের হাতে দলের অনুদানের সহযোগিতা তুলে দেন। এছাড়াও মুন্সিগঞ্জে শহীদুল ইসলাম শাওনের পরিবারের হাতে দলের অনুদানের সহযোগিতা তুলে দেন তিনি।
অনুষ্ঠানে ইন্টারনেটের মাধ্যমে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে গত ২১ সেপ্টেম্বর পুলিশের গুলিতে নিহত হন জেলার যুব দল কর্মী শহীদুল ইসলাম শাওন এবং এর আগে ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল চলাকালে পুলিশের গুলিতে নিহত হয় নারায়নগঞ্জের যুব দল কর্মী শাওন প্রধান।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু ও সদস্য সচিব মনিরুল ইসলাম মুন্সিগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, কেন্দ্রীয় যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেকসহ দুই জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ