না’গঞ্জে পুলিশের গায়েবী মামলায় বিএনপির ৮০ নেতাকর্মীর হাজিরা - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জে পুলিশের গায়েবী মামলায় বিএনপির ৮০ নেতাকর্মীর হাজিরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ৯, ২০২২ ৭:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ৯, ২০২২ ৭:২৫ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়েরকৃত পুলিশের দায়েরকৃত গায়েবী (নাশকতার) মামলায় আদালতে হাজিরা দিয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীবসহ বিএনপির ৮০ নেতাকর্মী।
বুধবার (৯ নভেম্বর) দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দেন নেতাকর্মীরা।
মহানগর বিএনপি আহবায়ক আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, গায়েবি মামলাটিতে বিএনপির নেতাকর্মীরা হাজিরা দিয়েছেন। এ ধরনের শত শত মামলায় প্রতিনিয়ত বিএনপি নেতাদের এই আদালতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে হাজিরা দিতে হয়। আমরা আইনিভাবে এসব মামলা মোকাবেলা করছি।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব বলেন, ২০১৫ সালের দায়ের করা মামলাটি ভৌতিক বা গায়েবি মামলা হিসেবে আমরা আখ্যা দিয়ে থাকি। মানে ঘটনাই ঘটেনি এমন একটি ঘটনা কাগজে কলমে তৈরি করে আমাদের আসামি করা হয়েছে। আমরা এ মামলায় দিনের পর দিন আদালতে হাজিরা দিচ্ছি। এরকম মিথ্যা নাটক সাজানোর ঘটনায় যারা দায়ী তাদের অবশ্যই একদিন জবাবদিহির মুখোমুখি হতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ