না’গঞ্জে পুলিশের মামলায় আরেক বিএনপি নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ৭, ২০২২ ২:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ৭, ২০২২ ২:১০ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূন্য র্যালিতে পুলিশ বাধা ও পরে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৭১ জন নেতাকর্মী নাম উল্লেখ করে দায়ের করা পুলিশের মামলায় বিএনপি নেতা সরকার মুজিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ সেপ্টেম্বর) তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে নগরীর আমলাপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাঈদুজ্জামান জানান, পুলিশের কাজে বাধা দেওয়া, পুলিশের ওপর হামলার মামলায় তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
জনতার আওয়াজ/আ আ