না'গঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে ৩ জন গুলিবিব্ধ ও পুলিশসহ আহত-১০ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৬, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে ৩ জন গুলিবিব্ধ ও পুলিশসহ আহত-১০

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২৯, ২০২৩ ৪:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২৯, ২০২৩ ৪:২৯ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে নারায়ণগঞ্জের চাষাড়া বালুর মাঠ এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংর্ঘষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে দফায় দাফায় ধাওয়া পাল্টা হয়। বিএনপি নেতাকর্মীরা পুলিশ লক্ষ করে ইটপাটকেল ছুড়েও সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। পরে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে যুবদলের ৩ জন গুলিবিদ্ধ ও পুলিশ সহ ১০ জন আহত হয়। বেলা সাড়ে ১০ টার দিকে শহরের মিশনপাড়া এলাকায় মিছিলকারীরা একটি বাসে অগ্নি সংযোগ করে।
রবিবার (২৯ অক্টোবর) সকাল আটটার দিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এর আগে বিএনপির শরিকদল গণতন্ত্র মঞ্চের নারায়ণগঞ্জের নেতাকর্মীরা নগরীর চাষাঢ়া মিছিল বের করলে পুলিশ বাধা দেয়, এসময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ জেএসডির নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মোতালেব মাষ্টারকে আটক করে। সংঘর্ষের সময় যুবদল নেতা সাগর, সুজন ও সোহেল গুলিবিদ্ধ সহ ১০ জন আহত হয়। এ ঘটনায় পুলিশের এক সদস্য আহত হয়েছে।
এছাড়াও জেলার আড়াইহাজার, ফতুল্লা সহ বিভিন্ন এলাকায় বিএনপির নেতা সাথে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
এদিকে,শহরের কালিবাজার এলাকায় নারায়ণগঞ্জ জেলা জামায়াত ইসলাম একটি বিক্ষোভ মিছিল বরে করে।
পুলিশ জানায়, প্রায় আধঘন্টা ধরে চলা সংর্ঘষে পুলিশের উপর হামলা চালালে পুলিশ রাবার বুলেট ছুড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। হামলা কারীদের আটকের চেষ্টা চলছে। জনগণের জানমাল রক্ষায় পুলিশ কাজ করছে বলে জানান সদর থানার ওসি। এদিকে হরতালের কারণে সকাল থেকে যানবাহন কম চলাচল করায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
সকালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবীর নারায়ণগঞ্জে লিংক রোডে বিএনপির একটি মিছিলে যোগ দেয়।
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল দেখা যায়নি। ভোরে হরতালার সমর্থনের মিছিল বের করলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয। সকাল দশটার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তির পক্ষে মিছিল বের করে।


সকালে বিএনপি’র নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের সময় পুলিশের এক সদস্য হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। তিনি ব্রিফিং করে এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে, তবে কখন কি হয় সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। মানুষের নিরাপত্তা ও সরকারি রক্ষায় পুলিশ প্রস্তুত আছে।
যানবাহন কম থাকায় ও হরতালের কারণে সাধারণ মানুষ ও গাড়ি চালকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবুও জীবন জীবিকার প্রয়োজনে বাধ্য হয়ে বিভিন্ন গন্তব্যে যেতে হচ্ছে বলে জানান যাত্রী সাধারণ এবং গাড়ির চালকরা।
ভক্সপপঃ একাধিক
এর আগে শনিবার রাতে ঢাকা সিলেট মহাসড়কের রূপগঞ্জের আধুরিয়ার সড়ক অবরোধ করে কয়েকটি মোটরসাইলে আগুন দেয় বিএনপির নেতাকর্মীরা। এছাড়া কাচপুর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ