না'গঞ্জে পোশাক কারখানার শ্রমিককে ধর্ষণের পর হত্যা এক জনের মৃত্যুদন্ড - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জে পোশাক কারখানার শ্রমিককে ধর্ষণের পর হত্যা এক জনের মৃত্যুদন্ড

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৪ ৪:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৪ ৪:৪০ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি পোশাক কারখানার নারী শ্রমিককে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার মামলায় আশরাফুল আলম নামে এক জনের মৃত্যুদন্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষনা করেন। এসময় মামলার এক মাত্র আসামী পলাতক রয়েছে।
দন্ডপ্রাপ্ত আশরাফুল আলম লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা গ্রামের মৃত সোলেমান আলীর ছেলে। ঘটনার সময় ভাড়া থাকতো সিদ্বিরগঞ্জের সানারপাড় এলাকায়।
কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এর সত্যতা নিশ্চিত কওে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, নিহত ওই পোশাক শ্রমিক তার স্বামীর সঙ্গে সিদ্বিরগঞ্জের সানারপাড় এলাকায় বাড়াভাড়িতে থাকতেন। কাজ করতেন লিথি এ্যাপারেলস গার্মেন্টসে। প্রতিদিন সকালে কারখানায় গেলেও ঘটনার দিন ২০১৮ সালের ২৫ নভেম্বর ঘরের ময়লা জামা কাপড় পরিস্কার করার জন্য ওই দিন তিনি কাজে যাননি। দুপুরে তার স্বামী ও বড়ভাইয়ের স্ত্রী খাবার খাওয়ার জন্য এসে দেখে ফ্ল্যাটের দরজা খোলা ও খাটের উপরে উলঙ্গ অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে আছে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
তিনি আরো জানান, এ ঘটনায় নিহতের বড়ভাই মশিউর রহমান বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলায় পুলিশি তদন্তে বেড়িয়ে আসে ওই সময় প্রতিবেশী আশরাফুল আলম সেদিন ঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণের পর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ মামলার একমাত্র আসামী আশফুলের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করে তদন্তকারী কর্মকর্তা। মামলার সাক্ষ্যগ্রহন শেষে আদালদত রায়ে আসামীকে আশরাফুলকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ