না'গঞ্জে বন্ধুর সাথে ঘুরতে গিয়েট্যাংকলরি চাপায় তরুণী নিহত - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জে বন্ধুর সাথে ঘুরতে গিয়েট্যাংকলরি চাপায় তরুণী নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি : প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ট্যাংক লরির চাপায় আয়েশা আক্তার (২২) নিহত হয়েছে। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন যুবক মো. খালেদ হোসেন (২৭) । নিহত আয়েশা আক্তার পিরোজপুরের মঠবাড়িয়ার উত্তর তাপাল বাড়িয়া গ্রামের মো. জাকির হোসেনের মেয়ে। আহত যুবক খালেদ সিদ্ধিরগঞ্জের মিজমিজি মুজিববাগ এলাকার হাসান আলীর ছেলে।
আহত খালেদ হোসেন জানান, তিনি ও তার বান্ধবী আয়েশা মোটরসাইকেল যোগে সোনারগাঁও থেকে পঞ্চবটীর দিকে যাচ্ছিলেন। মৌচাক এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বেপরোয়া গতির ট্যাংকলরি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা দুজনই মহাসড়কে ছিটকে পড়ে। সে সময় লরিটি আয়েশাকে চাপা দেয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই মো. মাহমুদুল হাসান বলেন, একটি ট্যাংক লরি পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আরোহী তরুণী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও লরিটি জব্দ করি। তবে দুর্ঘটনার পরপরই লরিচালক পালিয়ে যায়। তাকে আটক করার চেষ্টা করছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ