না'গঞ্জে বিএনপির সভাপতি-সম্পাদকসহ সাড়ে ৪শ নেতার আগাম জামিন - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জে বিএনপির সভাপতি-সম্পাদকসহ সাড়ে ৪শ নেতার আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৩১, ২০২৪ ৩:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৩১, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

গত বছরের ২৮ অক্টোবরের গাড়ি পোড়ানোর মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ সাড়ে ৪শ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

রবিবার (৩১ মার্চ) বিচারপতি ইকবাল কবিবের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক মাহবুবুর রহমান। তিনি আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহবুবুর রহমান বলেন, আজ আদালতে আসামিরা আত্মসমর্পণ করে আগাম জামিন নিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ