না’গঞ্জে বিএনপি নেতা রাজিব গ্রেপ্তার জেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জে বিএনপি নেতা রাজিব গ্রেপ্তার জেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ২২, ২০২৩ ৪:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ২২, ২০২৩ ৪:১২ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২১ মে) রাত ১টায় তাকে সিদ্ধিরগঞ্জ থানার ২০১৩ সালের মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান জানান, ২০১৩ সালে সিদ্ধিরগঞ্জ থানার একটি নাশকতার মামলায় মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ২০১৩ সালে ৬ মে হেফাজতে ইসলামের সঙ্গে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে পুলিশের সংঘর্ষের ঘটনায় এ মামলা দায়ের করা হয়।
এদিকে তবে রাজীবের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে সকল মামলায় তিনি জামিনে রয়েছেন।
অপরদিকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি মুহম্মদ গিয়াসউদ্দিন ও সদস্য সচিব গোলাম ফারুক খোকন। সোমবার (২২ মে) এক বিবৃতিতে এই নিন্দা জানায় বিএনপি।
এসময় নেতারা বলেন, সরকার রাজনৈতিক ভাবে আমাদের মোকাবিলার সামর্থ্য হারিয়ে আজ্ঞাবহ প্রশাসন দিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি করছে। আমরা অবিলম্বে আমাদের সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি। এর আগে রোববার মধ্যরাতে শহরের মিশনপাড়া এলাকার নিজ বাসা থেকে রাজীবকে গ্রেফতার করে পুলিশ।
রাজীবকে মিথ্যা মামলায় গ্রেপ্তার ও অবিলম্বে মুক্তির দাবী জানিয়েছেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ