না'গঞ্জে বিকেএমইএ’র সভাপতির গাড়ি আটকে দিল ক্রোণী গার্মেন্টের বিক্ষুব্ধ শ্রমিকরা - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জে বিকেএমইএ’র সভাপতির গাড়ি আটকে দিল ক্রোণী গার্মেন্টের বিক্ষুব্ধ শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ১৭, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ১৭, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে বকেয়া বেতন ও ভাতার দাবীতে বিক্ষোভ করেছে ক্রোণী এপ্যারেলসের শ্রমিকরেরা। এসময় ঘটনাস্থলে উপস্থিত হলে বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমের গাড়ি আটকে বিক্ষোভ করতে থাকেন শ্রমিকরা। সোমবার (১৭ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
সকাল থেকে বকেয়া বেতনের দাবীতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করছিলেন ক্রোণী এপ্যারেলসের শ্রমিকরা। এসময় ঘটনাস্থলে বিকেএমইএ’র সভাপতি হাতেম উপস্থিত হলে বিক্ষুব্ধ শ্রমিকেরা তার গাড়ি আটকে বিক্ষোভ করতে থাকেন।
এসময় শ্রমিকেরা একদিনের মধ্যে সময়স্ত বকেয়া পরিশোধের দাবী জানান হাতেমের কাছে।
এসময় আন্দোলনকারীদের উদ্দ্যেশ্যে হাতেম বলেন, আমি তোমাদের দাবী সম্পর্কে শুনেছি। তোমরা অবশ্যই ঈদের আগে টাকা পাবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ