না'গঞ্জে মাদকের মামলায়যুবকের যাবজ্জীবন কারাদণ্ড - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জে মাদকের মামলায়যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ১০, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ১০, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জে মাদক মামলায় ফাহিম (২৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও দেয় আদালত।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত ফাহিম রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার নাছির মিয়ার ছেলে।
নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০২৪ সালের ১৬ মে ৫৪০ পুড়িয়া হেরোইনসহ ফাহিমকে রূপগঞ্জের চনপাড়া থেকে ফাহিমকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় তার বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়।
মামলার তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে আদালত ফাহিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ