না’গঞ্জে মেহেদীর রং না মুছতেই ট্রাকের চাকায় প্রান হারালেন রাফিন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ৩০, ২০২২ ১০:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ৩০, ২০২২ ১০:২৬ অপরাহ্ণ

মেহেদীর রং না মুছতেই ট্রাকের চাপায় ট্রাকের চাকায় পিস্ট হয়ে থান কাপড় ব্যবসায়ী রাফিন হোসেন (২৮) নিহত হয়েছেন। নিহত রাফিন ৬ মাস আগে বিয়ে করেছে। ফতুল্লা থানার পুলিশ লাইনের মনিরা গার্মেন্টস গলির আমেরিকা প্রবাসী আবুল হোসেনের পুত্র।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ১০টায় নারায়ণগঞ্জ সিটির চাষাড়াস্থ ডাকবাংলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পর তাকে শহরের জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনার পরপর চালকসহ ট্রাকটিকে আটক করেছে পুলিশ। ট্রাক চালক রিয়াজুল ইসলাম (৩০) বরিশাল জেলার বিমান বন্দর থানার সারশি গ্রামের হান্নান ফকিরের পুত্র।
প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছে, পেছন থেকে আসা একটি অটোরিক্সা নিহতের বহনকারী অটোরিক্সাকে সজোড়ে ধাক্কা দিলে নিহত রাফিন হোসেন অটোরিক্সা থেকে পরে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের পেছনের চাকায় পৃস্ট হয়। এতে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
ফতুল্লা মডেল থানার এসআই মফিজুল ইসলাম জানায়, নিহত রাফিন হোসেন একজন থান কাপড় ব্যবসায়ী। গলাচিপা রেল লাইন সংলগ্ন তার কাপড়ের ব্যবসা রয়েছে। সেখান থেকে রাত সাড়ে নয়টার দিকে অটোরিক্সায় করে বাসায় ফিরছিলো।
অপরদিকে বিপরীত দিক থেকে আসা ট্রাক (ঢাকা মেট্রো -ট ১৮-৪৫৬৭) শহরে প্রবেশ করছিলো। চাষাড়া ডাকবাংলা মোড়ে নিহতের বহনকারী অটোরিক্সা পৌছা মাত্র বিপরীত দিকে আসা ট্রাকের চাকায় পৃস্ট হয় নিহত রাফিন হোসেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হচ্ছে।
নিহতের স্বজনেরা জানান, নিহত রাফিন হোসেন ছয় মাস পূর্বে বিয়ে করে। তার বাবা আমেরিকা প্রবাসী। শনিবার (৩১ ডিসেম্বর) আমেরিকা থেকে নিহতের বাবা দেশে ফিরে এলে দাফন করা হবে।
জনতার আওয়াজ/আ আ