না'গঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে বিএনপি নেতা শিবু দাসের উপর হামলার অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে বিএনপি নেতা শিবু দাসের উপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২২, ২০২৩ ৭:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২২, ২০২৩ ৭:৩০ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের বন্দরে মন্দিরে গরীব মানুষের মাঝে বস্ত্র বিতরণের পর বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়েছে সংখ্যালঘু স¤প্রদায়ের এক বিএনপি নেতা। তার অভিযোগ, যুবলীগ নেতা খান মাসুদের নির্দেশে তার উপর হামলা করা হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) রাতে বন্দরের ব্যালি আবাসিক এলাকায় তিনি হামলার শিকার বলে জানান শিবু চন্দ্র দাস। তিনি মহানগর বিএনপির অধীন ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও বন্দর র‌্যালি লেজার্স সর্বজনীন দুর্গাপূজা মন্দিরের সাধারণ সম্পাদক।
হামলার বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (বন্দর-সোনারগাঁ অঞ্চল) শেখ বিল্লাল হোসেন বলেন, হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
হামলার শিকার বিএনপি নেতা শিবু চন্দ্র দাস বলেন, দুর্গাপূজা উপলক্ষে বন্দরের ব্যালি এলাকার মন্দিরে মহানগর বিএনপির পক্ষ থেকে গরীবদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। কারণ আমি হিন্দু, আমি দুর্বল তার উপর বিএনপি করি। রাতে এ অনুষ্ঠান শেষ হবার পর বিএনপি নেতারা চলে গেলে স্থানীয়ভাবে পরিচিত আওয়ামী লীগের এক কর্মী তাকে শাসিয়ে বলে, মন্দিরে বিএনপি নেতাদের এনে তুমি কাজ ঠিক করোনি। এর কিছুক্ষণ পরই মন্দির থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। হুমকি পাবার পর কিছুক্ষণ আমি মন্দিরেই বসে ছিলাম। পরে বেরিয়ে ১০০ গজ যেতেই আমার উপর ৭/৮ জনের একটি দল ধারালো ছুরি আর লাঠি হাতে হামলা করে। ছুরির আঘাতে আমার বা হাতের আঙুল ও পা কেটে গেছে। মন্দিরেই পুলিশ ছিল। পরে তারা খবর পেয়ে আহত অবস্থায় আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হামলার ঘটনাটি অস্বীকার করে যুবলীগ নেতা খান মাসুদ বলেন, তিনি শিবু দাসের উপর হামলার বিষয়টি শুনেছেন। তবে হামলার ঘটনায় তিনি কিংবা তার পরিচিত কেউ জড়িত নন বলে দাবি তার।
অপরদিকে এ ঘটনার নিন্দা জানিয়ে মহানগর বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন খান বলেন, বস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে আমরা চলে আসি। এরপরই সরকারদলীয় লোকেরা খান মাসুদের নির্দেশে তার উপর হামলা করে। আমরা এই হামলার ঘটনার জড়িতদের বিচারের দাবি জানাই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ