না’গঞ্জে স্ত্রীর নির্যাতন সহ্য করতে না পেরে ফেসবুকে পোস্ট দিয়ে স্বামীর আত্মহত্যা - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জে স্ত্রীর নির্যাতন সহ্য করতে না পেরে ফেসবুকে পোস্ট দিয়ে স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১০, ২০২৩ ৭:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১০, ২০২৩ ৭:১২ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীর নির্যাতন সহ্য করতে না পেরে ফেসবুকে পোস্ট দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী খবির হোসেন (৪০)।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনায় মৃত খবির হোসেনের স্ত্রী অভিযুক্ত মুক্তি (৩২) এবং তার শাশুড়ি লতিফাকে (৫৫) আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াউর রহমান। এর আগে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে জালকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত খবির হোসেন (৪০) চাঁদপুরের উত্তর মতলবের ওটারচর এলাকার মো. আমিনুল হকের ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের জালকুড়ি শিকদার বাড়ি পুল এলাকায় ইসমাঈল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তিনি সিদ্ধিরগঞ্জে সিএনজির ব্যবসা করতেন।
এ ঘটনায় মৃতের বাবা আমিনুল হক বাদী হয়ে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে চারজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন লতিকা (৫৫), মুক্তি (৩২), রমজান (৪০) ও লুৎফর রহমান (৪০)।
অভিযোগপত্রে তার বাবা উল্লেখ করেন, মুক্তির সঙ্গে তার ছেলে খবির হোসেনের ১৪ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। তার ছেলে খবির হোসেনকে তার সম্পত্তি বিক্রি করে স্ত্রীর নামে বাড়ি করার জন্য দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ করে আসছিল। তার ছেলে এ বিষয়ে কর্ণপাত না করায় স্ত্রীর স্বজনরা বিভিন্ন সময় নানাভাবে তার ছেলেকে অত্যাচার ও মানসিক নির্যাতন করেছে।
তার ছেলে দুই সন্তানের কথা চিন্তা করে এ অত্যাচার নীরবে সহ্য করে আসছিল। কিন্তু দিন দিন তার ছেলের ওপর অত্যাচার ক্রমান্বয়ে বাড়তে থাকে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে তারা সংবাদ পান, তার ছেলে সিলিং ফ্যানে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
মৃতের বাবা আমিনুল হক জানান, আত্মহত্যা করার আগের দিন আমার ছেলে ফেসবুকে তিনটি পোস্ট দেন। ওই পোস্টগুলো দেখলেই বুঝা যায় আমার ছেলে মানসিক নির্যাতন সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ