না'গঞ্জে হাসপাতালে গার্মেন্টস কর্মীর লাশ ফেলে পালিয়েছে কথিত স্বামী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জে হাসপাতালে গার্মেন্টস কর্মীর লাশ ফেলে পালিয়েছে কথিত স্বামী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২, ২০২৪ ১১:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২, ২০২৪ ১১:০৩ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ শহরের ভিক্টোরিয়া হাসপাতালে গার্মেন্টসকর্মীর তরুণীর লাশ ফেলে পালিয়ে গেছে তার কথিত স্বামী। চিকিৎসকের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার সহ নিহত তরুণীর পরিচয় সনাক্ত করে। নিহত তরুনীর নাম তাসনিম (২২)। সে বি-বাড়িয়া জেলার সরাইল থানার রানিদিয়া গ্রামের সায়েদ মিয়ার মেয়ে। সে ইসদাইরস্থ আমানা গার্মেন্টসে চাকুরী করতো।
মঙ্গলবার (২ জানুয়ারী) বিকালে এ প্রতিবেদককে এই তথ্য নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম। বিষয়টি হত্যাকাÐ না কি আত্বহত্যা সেটা পোস্ট মর্টেমের পর নিশ্চিত জানা যাবে বলে বলেন, এই ঘটনায় এখনো কোনও মামলা হয়নি।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মফিজুল ইসলাম জানান, সোমবার (১ জানুয়ারী) রাতে এক তরুন নিহত তরুণীকে নিয়ে ভিক্টোরিয়া হাসপাতালের জরুরী বিভাগে আসে। তাসনিম ও শাকিল ওরফে শাওন স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ফতুল্লার মাসদাইর এলাকায় অবস্থিত আমেনা গার্মেন্টসে কাজ করতো। ওই গার্মেন্টসের পাশেই কোনও একটি বাড়িতে তারা দুজন ভাড়া থাকতেন। শাকিল ওরফে শাওন নিথর অবস্থায় তাসনিমকে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। তখন হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এরপর শাকিল ওরফে শাওন কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যায়। ঘটনাটি মঙ্গলবার দুপুরে জানাজানি হলে পুলিশ ওই তরুনীর নাম পরিচয় উদঘাটন করা হয়।
তিনি আরো জানান, কি কারনে মেয়েটির মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট না পেলে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা। নিহতের ডান চোয়ালে খামছি (আচড়)র দাগ রয়েছে এছাড়া শরীরের আর কোন কোথাও আঘতের চিন্থ নেই। তবে মুখ দিয়ে ফেনা বের হতে দেখা যায়। পালিয়ে যাওয়া তরুন শাকিল ওরফে শাওনকে পেলেই নিহত তরুণীর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ