না'গঞ্জ জেলা ও মহানগর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জ জেলা ও মহানগর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৩০, ২০২৩ ৩:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৩০, ২০২৩ ৩:১৬ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন কমিটির অনুমোদন দেন।
আহবায়ক করা হয়েছে কেন্দ্রীয় যুবদলের ১ম সদস্য সাদেকুর রহমান সাদেক। আর সদস্য সচিব করা হয়েছে বর্তমান কমিটির সদস্য সচিব মশিউর রহমান রনিকে। এছাড়াও সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল কবির সজিবকে।
মহানগর যুবদলের আহবায়ক পদে আছেন মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধান ও সদস্য সচিব শাহেদ আহমেদ।

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর
স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা


নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ আগষ্ট) রাতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এই কমিটি অনুমোদন দেন।
জেলা স্বেচ্ছাসেবক দলেরআহবায়ক পদে আছেন মাহাবুবুর রহমান, সদস্য সচিব সালাহউদ্দিন সালু ও সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক।
অন্যদিকে মহানগর স্বেচ্ছাসেবক দলেরআহবায়ক পদে আছেন সাখাওয়াত হোসেন রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু ও সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন মির্জা জনি।
পাশাপাশি জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির এই তিন সদস্যের যৌথ সাক্ষরে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। আহবায়ক কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ