না'গঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গিয়াস উদ্দিন আহবায়ক ও খোকন সদস্য সচিব - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গিয়াস উদ্দিন আহবায়ক ও খোকন সদস্য সচিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১৫, ২০২২ ১০:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১৫, ২০২২ ১০:৩৬ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটি ভেঙে ৯ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৯ সদস্যের কমিটিতে বিএনপির সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিনকে আহ্বায়ক এবং জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক মো. খোকনকে সদস্য সচিব করা হয়েছে । মঙ্গলবার (১৫ নভেম্বর) মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটিতে ১ নং যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন, অধ্যাপক মামুন মাহমুদ। যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, শহিদুল ইসলাম টিটু, মাশুকুল ইসলাম রাজিব, লুৎফর রহমান খোকা, মোশারফ হোসেন ও মো. জুয়েল আহমেদ।
প্রসঙ্গত, ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। ২০২১ সালের ১ জানুয়ারি এড. তৈমূর আলম খন্দকারকে আহবায়ক ও অধ্যাপক মামুন মাাহমুদকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন হয়েছিলো তিনমাসের জন্যে।
কথা ছিলো তিনমাসের মধ্যে এই কমিটি সকল ইউনিট কমিটি গঠন করে জেলা বিএনপির সম্মেলন আয়োজন করবে। কমিটি ঘোষনার পর থেকে তৈমূর আর মামুন মিলে শুরু করেন কমিটি বানিজ্য। টাকার বিনিময়ে বিতর্কিতদের পদ দেয়ার চেষ্টা করতে থাকেন তারা।
এরই মাঝে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন চলে আসে। দলীয় নির্দেশ অমান্য করে এ নির্বাচনে মেয়র পদে প্রার্থী হন জেলা বিএনপির আহবায়ক এড. তৈমূর আলম খন্দকার।
এই অপরাধে প্রথমে তাকে জেলা বিএনপির আহবায়ক পদ থেকে অব্যহতি দেয়া হয় এবং পরবর্তীতে তাকে বিএনপির সকল পদ থেকে বহিস্কার করা হয়। তৈমূরের বহিস্কারে জেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রবিকে ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব দেওয়া হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ